নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ সদস্যের জমি দখলের অভিযোগ

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ক্রয়কৃত জমি অবসরপ্রাপ্ত সেনাসদস্য তার ভাড়াটিয়া সন্ত্রাসী ও বিএনপি নেতাদের দিয়ে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা মোতালেব হোসেনকে ভাড়া করে তার জমি দখলে নেন বলে জানান ভূক্তভোগী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জয়নাল আবেদীন। দখল করে নেওয়া জমি টিনের প্রাচীর নির্মাণ করেও দেন তারা। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছায় পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তাজতালুক গ্রামে।   
জানা যায়, পুলিশ সদস্য জয়নাল আবেদীন ওই গ্রামে ত্রিশ শতক জমি ক্রয় করেন ৩০বছর আগে। আর সেনাসদস্য মোন্নাফ মিয়া ১৫বছর আগে একই সীমানায় পরবর্তীতে জমি ক্রয় করেন। তিনি জমি ক্রয় করার পর থেকে অনৈতিকভাবে পুলিশ সদস্য জয়নাল আবেদীনের দুইশতক জমি পান বলে দীর্ঘদিন হতে দাবি করে আসছেন। ওই মর্মে তিনি আদালতে দুইটি মামলাও করেছেন। মামলা দুটি বর্তমানে চলমান। এর জের ধরে মঙ্গলবার (৪ মার্চ) পুলিশ সদস্য জয়নাল আবেদীন বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় ছাওলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনকে ভাড়া করে জোরপূর্বক জমি দখল নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে নেন সেনাসদস্য মোন্নাফ মিয়া।
বিএনপি নেতা মোতালেব হোসেন বলেন, আপাতত জমিটি দখল করে রাখা হয়েছে। থানায় কাগজপত্র জমা দেওয়ার পর যে জমি পাবে তাকেই জমি বুঝিয়ে দেওয়া হবে। 
সেনাসদস্য মোন্নাফ মিয়ার সাথে যোগাযোগ করেও তার সঙ্গে এবিষয়ে কথা বলা সম্ভব হয়নি। 
ভূক্তভোগী জয়নাল আবেদীন বলেন, আমার স্ত্রীকে নিয়ে রংপুরে ডাক্তার দেখানোর জন্য গিয়েছি। এ সুযোগে সেনাসদস্য মোন্নাফ মিয়া তার পেশিশক্তি দিয়ে জোরপূর্বক বিএনপি নেতা মোতালেবকে দিয়ে আমার জমি দখলে নিয়েছেন। এর সুষ্ঠু বিচার চাই। তার পেশিশক্তির কাছে আমি অসহায়। এই জমি নিয়ে আমার নামে দুটি মামলাও দিয়েছেন মোন্নাফ।  
ছাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী জানান, জমি দখলের বিষয়টি আমি শুনেছি। জমিটি নিয়ে যেহেতু আদালতে বিচারাধীন। সেহেতু দখলে নেওয়া ঠিক হয়নি। আমি মোতালেবকে ডেকে নিয়ে তার সাথে এবিষয়ে কথা বলেছি। 
আরও খবর


রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন

৬ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে