নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর জেলা শাখার আয়োজনে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) পীরগাছা সীমান্তবর্তী এলাকা মাহিগঞ্জ কলেজ মাঠে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত খেলাধূলা প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলার ৮টি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা এ খেলায় অংশগ্রহণ করে। 
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির জেলা সভাপতি এমএ মাবুদ রাজার সভাপতিত্বে ও প্রচার-প্রকাশনা সচিব আব্দুল আউয়ালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি শাহ মাহবুবুর রহমান। উদ্বোধক ছিলেন সহসভাপতি ছাদেকুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় গোলাম মেহেদী, খেলাধূলা পরিচালনা করেন আরসিসিআই পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির যুগ্ম মহাসচিব আব্দুল আখের রাশেদী ও আব্দুস সালাম, সাংগঠনিক সচিব হুমায়ুন কবির রিপন ও আজহারুল ইসলাম, অর্থ সচিব মিজানুর রহমান, শিক্ষা সচিব খায়রুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব সৈয়দ মোদাচ্ছের হুসাইন সোহেল, পীরগাছা উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির সচিব শিশির কুমার রায় সহ অনেকে।
এর আগে কুরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও উপজেলা পর্যায়ের পতাকা উত্তোলণ, মশাল, ক্রীড়া শপথ এবং মার্চ পাসের মাধ্যমে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। 
আরও খবর