নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এন.জে সিনহা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এন.জে সিনহা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে এন. জে সিনহা আইডিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রংপুর মহানগরের ৯নং ওয়ার্ড মনাদর এলাকায় স্কুল চত্ত্বরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এন. জে সিনহা আইডিয়াল মডেল স্কুলের উপদেষ্টা খন্দকার মো. সাহেদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক নুর মোহাম্মদ সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপি সদস্য সচিব ও রংপুর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আনিছুর রহমান লাকু। বরেণ্য অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী। ক্রীড়া উদ্বোধক ছিলেন আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য ফজলুর রহমান বাদল, রংপুর বিভাগের জিয়া মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, এন. জে সিনহা আইডিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আরও খবর