নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় জমিজমাকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ

পীরগাছায় জমিজমাকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ
রংপুরের পীরগাছায় জমিজমার অংশীদারিত্বের জেরে বসতবাড়ীতে ভাংচুর ও খড়ের পালায় (গোখাদ্য) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ৯৯৯ অভিযোগ করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন স্থানীয়রা। 
জানা যায়, উপজেলার পারুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মৃত তছিরুল্লাহর মেয়ে তাহেরন্নেছা ও তারামাঈ তার কোন ছেলে নেই। তছিরুল্লাহর ছেলে না থাকায় ভাই মহিরের ছেলে মিজানুর রহমানদের সাথে ৮২ শতক জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন হতে। ওই ঘটনায় বৃহস্পতিবার দিনের বেলায় মিজানুর গ্রুপ তাহেরন্নেছার নালিশী ৮২ শতক জমি দখল করেন। গভীর রাতে মিজানুরদের খড়ের পালায় (গোখাদ্য) কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এরপর শুক্রবার সকালের দিকে উভয় পক্ষই উভয়ের বসতবাড়ি ভাংচুর করে। 
সরেজমিনে গেলে আগুন লাগানোর বিষয়টি কেউ স্বীকার করেননি। তাহেরন্নেছা বলেন, মিজানুররা নিজেরা তাদের খড়ের পালায় আগুন দিয়ে আমার ছেলেদের বাড়িঘর ভাংচুর করে মামলা দেওয়াসহ বিভিন্ন ধরনের হয়রানি করার চেষ্টা করছে। অপরদিকে মহিরের ছেলে মিজানুররা বলেন, তাহেরন্নেছার ছেলে তাহারতরা আমাদের খড়ের পালায় আগুন দেওয়ার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বাড়ি ভাংচুর করেছে।
পীরগাছা থানা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, আমি অফিসার পাঠিয়েছি। যাতে করে নতুন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
আরও খবর