নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাজায় বন্য পাখী ক্রয় বিক্রয়ের অভিযোগে আটক-২ ও পাখী অবমুক্ত

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়ন হতে বন্যপাখি সংরক্ষণ করায় প্রায় ১১০টি পাখি (ঘুঘু)সহ  দুই জনকে আটক করেছে  পুলিশ। সমবার প্রায় ১২টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাজ্জাদ হোসেন সাজুর দিক-নির্দেশনায়  এএসআই আব্দুর রহিম মন্ডল ও সঙ্গীয় ফোর্স এই পাখি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওসি সাজ্জাদ হোসেন সাজু ও ওসি (তদন্ত)  মুহঃ আব্দুল করিম পাখিগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গড়গড়ী ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকার : চান্দু রহমানের ছেলে  সোহেল রানা, অন্যজন একই ইউনিয়নের  মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল।

জানা যায়, অনেক দিন ধরে: সোহেল রানা পাখি ধরে ধরে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতে নাতে ধরা হয়। অন্যজন ইউনুস মন্ডল একই সময়ে সোহেল রানার থেকে পাখি কিনতে যান। সেই সময়েই তাদের কে আটক করে থানায় আনা হয়।

অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সাজু জানান,   সোহেল রানা ও ইউনুস মন্ডল অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণ ও বিক্রি করতেন। আমরা গোপন সংবাদে জানতে পেরে পুলিশ পাঠাই এবং সাথে সাথে দুইজনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং তাদেরকে চালান করা হবে। পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে। সাথে সাথে আমাদেরকে তথ্য দিলে আমরা কার্যকরী ব্যবস্থা নিবো।

Tag
আরও খবর