নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ সম্পন করা হয়।

জানা গেছে, চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ সংসদীয় আসন । এই আসনে চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা নির্বাচনে প্রতিদন্দিতা করবেন। প্রার্থীরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি পেয়েছেন "ধানের শীষ" প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক। জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহসভাপতি আবদুস সালাম সুরুজ পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।




Tag
আরও খবর