নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ সেলিম রেজা (৩৪)। তিনি গোদাগাড়ী উপজেলার গড়ের মাঠ এলাকার বাসিন্দা। অভিযানে পলাতক রয়েছে মোঃ রনি (৩২) ও মোঃ আনিকুল ইসলাম (৪৮)।

পুলিশ জানায়, গোদাগাড়ী মডেল থানার সাধারণ ডায়েরি নং-৬৩৩ এর সূত্র ধরে সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে মহিষালবাড়ী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গড়ের মাঠ গ্রামে সেলিম রেজার বসতবাড়িতে ইয়াবা কেনাবেচা হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তার নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সেলিম রেজাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটককৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ৫টি এয়ারটাইট পলিপ্যাকে থাকা ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পলাতক রনি ও আনিকুল ইসলামের ফেলে যাওয়া আরও ১০টি পলিপ্যাক থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২ হাজার পিচ, যার মোট ওজন প্রায় ২০০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়। পরে ধৃত আসামীসহ উদ্ধারকৃত আলামত থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সেলিম রেজার বিরুদ্ধে গোদাগাড়ী ও পার্শ্ববর্তী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া পলাতক দুই আসামীর বিরুদ্ধেও পূর্বের মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Tag
আরও খবর