নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ধানের শীষকে বিজয়ী করতে রাজশাহী-১ আসনে বিএনপির সকলে ঐক্যবদ্ধ

 রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিভক্ত হয়ে থাকা বিএনপি’র দুই গ্রুপ এখন ঐক্যবদ্ধ। এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিনেকে বিজয়ী করতে গোদাগাড়ী ও তানোর বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আটঘাট বেঁধে কাজ শুরু করেছেন। যার ফলে মাঠপর্যায়ে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দিপণা ও উৎসাহ বিরাজ করেছ। 

সাধারন ভোটাররা বলছেন, বিভক্ত হয়ে থাকা বিএনপি’র দুই গ্রুপ এক হওয়ায় এর ব্যাপক প্রভাব পড়েছে নির্বাচনি মাঠে। ধানের শীষের বিজয় প্রায় সুনিশ্চিত হয়ে গেছে। ভাটা পড়ছে বিএনপির সাথে নির্বাচনি প্রতিদন্দ্বিতা করা অন্য দলের, অন্য দলের মধ্যে নেমে এসেছ পরাজয়ের আতংক। 

মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে এ আসনে বিএনপির নেতা কর্মিরা দুই গ্রুপে বিভক্ত ছিল। বিএনপির নেতা কর্মিরা দুই গ্রুপে বিভক্ত হওয়ার সুবিধা নিছিল অন্য দলের প্রার্থী। এখন বিএনপির মধ্যে কোন বিভক্তি না থাকায় অন্য দলের প্রার্থী এ সুবিধাকে আর কাজে লাগাতে পারছেনা।

গত ৯ জানুয়ারি ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিনকে বিজয়ি করতে তার নেতৃত্বে বিএনপির দুই গ্রুপের নেতা কর্মিরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করায় ধানের শীষের বিজয়ের হাওয়া বয়তে শুরু করেছ।  

এদিকে দুই গ্রুপ এক হওয়ায় নেতা থেকে শুরু করে সাধারন কর্মিরা নির্বাচনি মাঠে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এখন তাদের একটাই লক্ষ বিশাল ভোটের ব্যাবধানে মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিনকে ধানের শীষ প্রতিকে বিজয়ী করা।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাদের আদর্শ ও রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ধানের শীষের বিজয়কে সামনে রেখে বিএনপির নেতা কর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক ধানের শীষের পক্ষে ভোটপ্রার্থনা করে বলেন, জনগণ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচনে জনগণের রায় নিয়ে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন বিপুল ভোটে বিজয়ী হবেন, ইনশাআল্লাহ।

মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপিত এহসানুল কবির টুকু বলেন, বিএনপি গণমানুষের দল। তাই জনগণের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে। বিএনপি গণতন্ত্রের জন্য কাজ করে। এখন এ আসনে কোনো গ্রুপিং বা প্রতিহিংসা নেই। ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিনকে বিপুল ভোটে বিজয়ী করতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে বিএনপি’র দুই গ্রুপ ঐক্যবদ্ধ হওয়ায় বিএনপির প্রার্থীর (ধানের শীষের) বিজয়ের পথকে সুগম করেছে।


Tag
আরও খবর