নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘায় সাংবাদিকের সাথে বিএনপি'র মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ এর মতবিনিময়


রাজশাহীর বাঘায় গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর-২৫) বাদ মাগরিব বাঘা শাহদৌলা সরকারি কলেজ অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আব্দুস সামাদ মুকুল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ চারঘাট বাঘা আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। এসময় উপস্থিত ছিলেন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক প্রবীন সাংবাদিক "দৈনিক সমকাল" বাঘা প্রতিনিধি আব্দুল লতিফ মিঞা, জাতীয় "দৈনিক নয়াদিগন্ত" বাঘা সংবাদদাতা ও স্থানীয় "দৈনিক গণধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার: মোহাঃ আসলাম আলী, দৈনিক ইত্তেফাক ও দৈনিক শানশাইন বাঘা প্রতিনিধি নুরুজ্জামান, আশরাফুল ইসলাম, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন, লালন উদ্দিন, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ক্লাবের প্রিন্ট, অনলাইন ও গণযোগাযোগ গণমাধ্যম কর্মীগন।

এসময় গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন  উন্নয়ন ,শিক্ষা, স্বাস্থ্য আইন শৃঙ্খলা ও নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরে প্রশ্ন করেন। উত্তরে আবু সাইদ চাঁদ 

দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনৈতিক নেতাদের পাশাপাশি গণমাধ্যমকর্মূরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবেন বলে আশাবাদ বক্ত করেন। তিনি আরও বলেন, জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই নেতৃবৃন্দের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব। যুবকদের মাদকাসক্ত থেকে থেকে ফিরিয়ে আনতে সকলের মধ্যে  সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি।



Tag
আরও খবর