নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতরে হিরোইন পাচার, যুবক আটক

রাজশাহীর গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতরে অভিনব কৌশলে হিরোইন পাচারের সময় ৩০০ গ্রাম হিরোইনসহ এক যুবককে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের একজন পলাতক রয়েছে।

আটক যুবকের নাম মোঃ মাহবুর রহমান (২১), পিতা মৃত মাইনুল হোসেন। পলাতক আসামি মোঃ সমিরুল ইসলাম (২২), পিতা মোঃ আওয়াল হোসেন। দুজনের বাড়ি গোদাগাড়ী থানার চর আমতলী খাস মহল এলাকায়।

জানা গেছে, সোমবার (২১ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযান পরিচালনা করেন এসআই রুহুল আমিন শামীম নেতৃত্বে একটি পুলিশ টিম। এ সময় সন্দেহভাজন হিসেবে মাহবুর রহমানকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার পায়ে থাকা স্যান্ডেলের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আটককৃত মাহবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পলাতক আসামি সমিরুল ইসলামের সহযোগিতায় হিরোইন পাচার করছিলেন। পুলিশ পলাতক আসামি সমিরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

ওসি আরও জানান, উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পদ্মা নদী ঘেঁষা এলাকায় মাদক চোরাচালান বেড়েই চলেছে। স্থানীয় ও সীমান্ত এলাকার কিছু চক্র অভিনব কৌশলে মাদক পাচারের মাধ্যমে গোদাগাড়ী ও আশপাশের এলাকায় মাদক বিস্তার করছে। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে।

Tag
আরও খবর