নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত


তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজশাহীর বাঘা উপজেলায় টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সহযোগিতা করে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
প্রশিক্ষণে উপস্থিত সকলকে নিয়ে গ্রুপ অনুযায়ী তামাক বিষয়ক সচেতনতা মুল্যক কাজ ও তা সকলের মাঝে উপস্থাপন করা হয়। এতে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক, বর্তমান আইন, আইন বাস্তবায়নে করণীয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে।

প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,  উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতাম, উপজেলা  মাধ্যমিক অফিসার মীর মোহাম্মদ মামুনূর রহমান, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান,  উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তামাকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


Tag
আরও খবর