নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।


শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৩০ মে) গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে বিকাল সাড়ে ৪ টার সময় এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেকের সভাপত্বিতে আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। শহিদ জিয়া গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে। যে যেভাবেই বলুক না কেনো বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং শহিদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।


বক্তারা আরো বলেন, শহিদ জিয়ার আদর্শে ও বেগম খালেদা জিয়ার যে আদর্শে আজকে নেতত্ব দিচ্ছেন তারেক রহমান। উনার নেতৃত্বে বাংলাদেশকে শহিদ জিয়ার মতো আবার স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
আলোচনাসভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল, গোদাগাড়ী ইউনিয়ন বিএনিপর সভাপতি মাহিদুল রহমান বাক্কার, গোগ্রাম  ইউনিয়ন বিএনিপর সভাপতি আব্দুর রউফ দিলিপ, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান হেনা, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, গোদাগাড়ী পৌর বিএনপির এক নম্বর ওর্য়াডের সভাপতি মোঃ এনামুল হক, তিন নম্বর ওয়ার্ডে সভাপতি মোঃ নওশাদ আলী, চার নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুর রশিদ, পাচ নম্বর ওয়াডের্র সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলাম, আট নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ মজিবুর রহমান, গোদাগাড়ী পৌর যুদলের আহবায়ক মাহবুবর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ  সম্পাদক  নাসিরুদ্দিন বাবু, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন, গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি কোরবান আলী, গোদাগাড়ী পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক ইসুফ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিরা।
পরিশেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর