নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিরনিদ্রায় শায়িত হলেন বিএমডিএ’র চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান

চিরনিদ্রায় শাহিত হলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান। আজ রবিবার (২৫ মে) বাদ যোহর (দুপুর ২:৩০মিনিটে) রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ৩য় জানাযার নামাজ শেষে ফাজিলপুর গোরস্থানে (পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই ) দাফন কাজ সম্পন্ন করা হয়।


গত শুক্রবার (২৩ মে) সকাল ৮টা ৪০মিনিটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তার দুই সন্তানই আমেরিকায় থাকেন, তাই দেশে আসার পর আজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


শুক্রবার মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে দুপুর ২.৩০ মিনিটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ড. এম আসাদুজ্জামান এর জানাযার নামাযে উপস্থিত ছিলেন বড় ভাই মো:এনামুল হক সাবেক আইজিপি, ছোট ভাই শরীফ উদ্দীন চেয়ার পার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, ছেলে রেহান আসাদ চিফ অফ স্টাফ ইউ এন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএমডিএ’র নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম (অতিরিক্ত সচিব), জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, আব্দুল সালাম শাওয়াল সভাপতি গোদাগাড়ী, ছাড়াও তানোর,কাকন হাট, গোদাগাড়ী বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।


তার মৃত্যুতে বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসস্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag
আরও খবর