নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘায় জামায়াতের উদ্যোগে গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত



রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল-২৫) বাদ আছর উপজেলা জামায়াতের উদ্যোগে এ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


 উপজেলা সদর নতুন বাস স্ট্যান্ড থেকে শুরু করে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহ দৌলা সরকারি কলেজ গেটে এসে আলোচনা সভায় মিলিত হয়।    


বাঘা উপজেলা জামায়াতের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন নুহুর সভাপতিত্বে ও পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বাঘা উপজেলার সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিন্নাত আলী, রাজশাহী জেলা জামায়াতের শুরা সদস্য ও বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যাপক আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী প্রমুখ। এতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


সমাবেশে নেতারা বলেন,“অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। “আমরা ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছি এবং ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। মানবাধিকার, শান্তি ও ন্যায়বিচারের প্রতি অটল অঙ্গীকারের অংশ হিসেবে, আমাদের এই প্রতিবাদ বিশ্বব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।”


উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে। এ সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 




আরও খবর