নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী শাখার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সত্য প্রকাশের অঙ্গীকার শীর্ষক এ আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপেজলা শাখার সভাপিত সেলিম সানোয়ার পলাশের সভাপিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপেজলা শাখার সাধারন সম্পাদক জামিল আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা রফিকুল আলম,  রাজশাহী মহানগর সভাপতি  শরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি মোঃ মোয়াজ্জেম হোসেন, গোদাগাড়ী ডাংপাড়া বণিক সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুল শামীম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপেজলা শাখার সহ সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক আশ্রাফুর আলম, সদস্য আশরাফবাবু, আবু তাহের, আব্দুল্লাহসহ গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নানামুখী উন্নয়ন পরিকল্পনা এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।
দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম মোঃ শরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে ও পেশাগত উন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Tag
আরও খবর