নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিনি শিল্পে বিশাল সম্ভাবনা আছে, কেউ হতাশ হবেন না: শিল্পমন্ত্রী

আখচাষিদের উদ্দেশে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চিনি শিল্পে বিশাল সম্ভাবনা আছে, কেউ হতাশ হবেন না। আমরা কৃষক ও শ্রমিকদের মাধ্যমে রাজশাহী সুগার মিল সচল রাখতে চাই।


শুক্রবার রাজশাহী সুগার মিল লিমিটেডের (রাচিক) ট্রেনিং কমপ্লেক্সে ২০২২-২৩ আখ রোপণ ও মাড়াই মৌসুম উপলক্ষে আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সরকার চিনিশিল্প বাঁচিয়ে রাখতে চায়। এই শিল্পকে লাভজনক করতে চায় যেন চাষিরা আখ চাষে উৎসাহিত হয়। এজন্য আমরা বাইরে থেকে আধুনিক যন্ত্রপাতি ও উচ্চফলনশীল বীজ আমদানি নিয়ে কাজ করছি। শ্রমিক-চাষি-কৃষক সবার সম্মিলিত প্রয়াস ছাড়া এটা সম্ভব নয়।  

আমরা শিল্প উন্নয়নে কাজ করছি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এ ধরনের মিলগুলো বহুমুখী করতে চাই। এই মিলগুলো যেন বসে না থাকে ও আর্থিক ক্ষতি না হয় সেটা নিয়েও কাজ করছি। রাজশাহীতে প্রচুর আম উৎপাদন হয় তাই আমরা এখান থেকে ফুড প্রসেসিং করার পরিকল্পনাও করছি।


রাজশাহী সুগার মিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনার আশা প্রকাশ করে শিল্পমন্ত্রী বলেন, আমরা আখচাষি ও শ্রমিকদের অভিজ্ঞতা নিয়ে কাজ করতে চাই। সম্মিলিতভাবে কাজ করলে আমাদের ৫ বছরের যে পরিকল্পনা আছে, সেগুলো বাস্তবায়ন হবে। এই মিল আগের অবস্থায় ফিরে আসবে।

বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

Tag
আরও খবর