নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাত পোহালেই দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোট

রাত পোহালেই রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র পদে বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য পৌর এলাকায় ১১ টি কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত করেছে নির্বাচন প্রস্তুত কমিটি। সেই সাথে ১১ টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দিয়েছেন নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তৃবৃন্দ।

এ নির্বাচনে আগামী মেয়র পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে সাজেদুর রহমান মিঠু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে “জগ” প্রতীকে জার্জিস হোসেন সোহেল, “মোবাইল” প্রতীক নিয়ে মোশাররফ হোসেন এবং তালগাছ প্রতিক নিয়ে জিয়াউল হক রতন। তবে জিয়াউল হক রতন এ নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।

এদিকে সকাল দশটায় থানা কম্পাউন্ডে  দুর্গাপুর থানা কর্তৃক আয়োজিত অবাধ, সুষ্ঠু, ও শান্তুিপূর্ন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ এর ব্রিফিং প্যারেট অনুষ্ঠানে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওসি নাজমুল হক এর সভাপতিত্বে

নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ মোতাবেক  পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে নির্বাচনী নির্দেশনা পালনের জন্য বাংলাদেশ পুলিশ, ডিবি পুলিশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেছেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ রানা (বিপিএম) বার।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান,দুর্গাপুর পৌরসভা এলাকায় ১১টি কেন্দ্রে ৫৭ টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে উপ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পৌর এলাকায় মোট ভোটার ২১ হাজার ১২৬ জন, এদের মধ্যে ১০হাজার ৪৪৫ জন পুরুষ ও ১০হাজার ৬৮১ জন নারী ভোটার। নির্বাচনে মোট ১১ জন প্রিজাইডিং, ৫৭ জন সহকারী প্রিজাইডিং ও ১৫৪ জন পুলিং অফিসার ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলিতে নিয়োজিত থাকবে ।

দুর্গাপুর থানার অফিসার ওসি নাজমুল হক বলেন, পৌরসভা নির্বাচনী এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পৌর নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকায় থাকবে বাংলাদেশ পুলিশ ডিবি পুলিশ আনসার ও ভিডিপি সদস্যরা। সেই সাথে থাকবে ভ্রাম্যমান।

গত ২১ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মেয়র তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ ই নভেম্বর বুধবার।

Tag
আরও খবর