নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, দু্ই নারীর মৃত্যু

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। মৃত দুজন হলেন, রাজশাহীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)। রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের নৌকাটি ডুবে যায়।

এসময় অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন আসিয়া ও রাশেদা। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় পদ্মার ধারে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, বর্তমানে রামেক হাসাপাতলে তাদের লাশ রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর