নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘা পৌর নির্বাচন : আ.লীগের দুই নেতার মোটরসাইকেল শোভাযাত্রা

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে তফসিল ঘোষণার তৃতীয় দিনে পুলিশি নিরাপত্তা ও উত্তপ্তের মধ্য দিয়ে পৃথকভাবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি আক্কাছ ও পিন্টু নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রা করেন। বুধবার (৯ নভেম্বর) বিকালে নিজ নিজ এলাকা থেকে তারা শত শত মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা করেন। 

জানা যায়, আাগামী ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে সরব হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। ব্যানার, পোস্টার-লিফলেট বিতরণ, পথসভা, শোভাযাত্রাসহ নানাভাবে প্রার্থীরা নিজেদের যোগ্যতা ভোটারদের জানান দিচ্ছেন। 

এ নির্বাচন উপলক্ষে বুধবার বিকাল ৪টায় বাঘা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য আক্কাছ আলীর নিজ বাড়ি পাকুড়িয়া থেকে শত শত মোটরসাইকেল নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে শোভাযাত্রা করেন। এ সময় তার শোভাযাত্রায় সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম প্রমুখ। 

অপর দিকে বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিকাল সাড়ে ৪টায় শত শত মোটরসাইকেল নিয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শোভাযাত্রা করেন। পিন্টুর শোভাযাত্রায় সাথে ছিলেন বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিনুর আলম শাহিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।

এ বিষয়ে বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পি›ন্টু বলেন, আমি পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। পৌরসভার কিছু কাজ অসমাপ্ত রয়েছে, সেই কাজ সম্পূন্ন করতে মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহণ করছি।  এছাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার প্রত্যয়ে দীর্ঘদিন থেকে মানুষের পাশে থেকে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র আশীর্বাদে নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করব। দল আমাকে মনোনীত করলে নিশ্চয় বিজয়ী হবো।

এ দিকে বাঘা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য আক্কাছ আলী বলেন, আমি দীর্ঘদিন থেকে আওয়ামলীগের রাজনীতি করে আসছি। গত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলাম। কিছু ভূলের কারনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়েছে। তবে এবারও আসা করছি দল পূর্বের মতো আবারও আমাকে দলীয়ভাবে মনোনীত করবেন এবং বিজয়ী হবো।

উল্লখ্য, বাঘা পৌরসভার ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার  ১০ ডিসেম্বর। মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬। # 


Tag
আরও খবর