নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহীতে প্রধানমন্ত্রী'র কৃষি প্রনোদনা আত্মসাৎ এর অভিযোগ

রাজশাহী জেলার পবা উপজেলায় গ্রীষ্মকালীন

কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া পেঁয়াজ প্রনোদনার  টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছেন  কৃষকরা।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভুক্তভোগী কৃষকদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বছরে
গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রনোদনার উপকরণ (পলিথিন,বালাই নাশক ও লাইলন সুতলি) বিতরনে অনিয়ম ও দূর্নীতি করেছেন পবা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রনোদনা প্রকল্পের  প্রথম পর্যায়ের উপকরণ  ২৭০ জন ও  দ্বিতীয় পর্যায়ে ২৫০ জন সর্বমোট ৫২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। চারা উৎপাদক কৃষক প্রতি ৫২৪৯ টাকা যা তাদের বিকাশের মাধ্যমে ২৮০০ টাকা প্রতি কৃষকের একাউন্টে প্রদান করার কথা থাকলেও অনেকেই পাননি সেই টাকা।

ভুক্তভোগী কয়েকজন  কৃষক জানান,উপজেলা কৃষি অফিস থেকে  বাকি ২৪৪৯ টাকার মধ্যে পলিথিন বাবদ ২১০০ টাকা, বালাইনাশক বাবদ ১০০টাকা, লায়লন সুতলি বাবদ দেড়শ টাকা ও অন্যান্য খরচ বাবদ ১৪৪ টাকা ভাউচার প্রদান করা হলেও  দেয়া হয়েছে ৫০০ টাকার পলিথিন, ৮০ টাকার বালাই নাশক,  ১৫ টাকা করে তিনটি সুতলির প্যাকেট ও ৪৫ টাকার প্লাষ্টিকের দড়ি।

অভিযোগ থেকে  পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতি কৃষকের প্রনোদনার  ১৮৬৯ টাকা আর সেই হিসেবে  ৫২০ জন কৃষকের সর্বমোট ১৮৬৯×৫২০= ৯,৭১,৮৮০/- ( নয় লক্ষ একাত্তর হাজার আটশত আশি) টাকা আত্মসাৎ করেছেন  উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ শফিকুল ইসলাম।

অভিযোগের বিষয়ে জানার জন্য মুঠোফোনে পবা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি তবে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক  শারমিন সুলতানা মুঠোফোনে অভিযোগের বিষয়ে বলেন, আমার জানা নেই। এ ধরনের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর