নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থান দাবি

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান ও হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারসমূহে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলার পবা উপজেলার মুরারিপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হাত ঘড়ি, স্মার্ট ক্যান ও জিআর চাউল বিতরণ অনুষ্ঠানে বক্তারা এমন দাবি জানান।


জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার রাজশাহী জেলা শাখা ৫৪ তম বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। এ সময় জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জরিনা খাতুন, কোষাধ্যক্ষ সাবানা বেগমসহ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।


কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে মোট ১১ ধরনের প্রতিবন্ধী রয়েছেন। সরকারীভাবে কোটা ব্যবস্থা থাকলেও তা কার্যকর হয় না অনেকক্ষেত্রে। উচ্চ শিক্ষিত হয়েও কর্মসংস্থান হচ্ছে না প্রতিবন্ধীদের। কর্মসংস্থান না পেয়ে সমাজে গলগ্রহ হয়ে তারা মর্যাদাহীন জীবনযাপন করছেন। তারা বলেন, নামমাত্র মাসে ৮৫০ টাকা করে ভাতা পান দৃষ্টি প্রতিবন্ধীরা। এটা দিয়ে মাসের খরচ জোগানো অসম্ভব। প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে মাসে কমপক্ষে ৫ হাজার ভাতা প্রদান করতে হবে।


দৃষ্টি প্রতিবন্ধীরা দাবি তোলেন, রাজধানীর বকশীবাজারে তাদের সংস্থাটির প্রধান কার্যালয়ের বাড়িটি সংস্থার জন্য স্থায়ীভাবে বিনামূল্যে বরাদ্দ প্রদান এবং ভিক্ষাবৃত্তি দূরীকরণে প্রতিটি প্রতিবন্ধী পরিবারকে থেকে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করার।

আরও খবর