নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বৈমানিক হলেন চার পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের চার তরুণ অফিসার 'এভিয়েশন বেসিক কোর্স-১২' সাফল্যের সাথে সম্পন্ন করেছেন। 


তারা হলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুল হক, সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা ও সহকারী পুলিশ সুপার মোঃ আবুল হোসাইন।


সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে আর্মি এভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন ও তাদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনা বাহিনী, নৌ বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর মোট ১০ জন তরুণ অফিসার 'এভিয়েশন বেসিক কোর্স-১২' সম্পন্ন করেছেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সেনাবাহিনীর পাঁচ জন সেসনা-১৫২ এ্যারোবেট বিমানে ৭০ ঘন্টা এবং নৌ ও বাংলাদেশ পুলিশের পাঁচ জন ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে ৭০ ঘন্টা উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেন। সেসনা-১৫২ এ্যারোবেট বিমানের প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মোঃ আবু তালহা আরেফিন, এএসসি এবং ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন সিনিয়র সরকারি পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন। এছাড়াও এএসপি সারোয়ার উক্ত প্রশিক্ষণে সম্মিলিত ফলাফলেও প্রথমস্থান অর্জন করে যা অত্যান্ত গৌরবের।


উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেছেন।

Tag
আরও খবর