নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘায় ভ্যান উদ্ধার চালক নিখোঁজ,

রাজশাহীর বাঘায়  এক ভ্যানচালক নিখোঁজ হয়েছে। নিখোঁজের দুইদিন পর সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তবে তার ভ্যানটি ব্যাটারি বিহীন অবস্থায়  উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোজ সাব্বির হোসেন (১৭)  উপজেলা বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হায়দার আলী ছেলে । সে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে  লেখাপড়ার পাশাপাশি  ব্যাটারী চালিত বাবার ভ্যান চালাতো।


জানা গেছে, রোববার (৩০ অক্টোবর) স্কুলের পরে বিকেল ৪ টার দিকে পিতার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সাব্বিরের কাছে রিয়ালমি এন্ড্রয়েড দশ হাজার টাকা মূল্যের একটি ফোন ছিল। বাড়ি ফিরে না আসায় বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে রাত সাড়ে ১১ টায় সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাঘা থানায় লিখিতভাবে একটি সাধারণ ডাইরী করেন।
তবে বিভিন্নস্থানে খুঁজাখুজির এক পর্যয়ে সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট-ঈশ্বরর্দী সড়কের পাশে একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারি বিহীন ভ্যানটি পাওয়া গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে নিখোঁজ সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম বলেন, আমার ভাই একজন সাধারণ মানুষ। ভ্যান চালিয়ে সংসার চালায়। কোন কোন সময় ভাতিজা আশেপাশে একটু আধটু ভাড়া মারে। স্কুল থেকে আসার পর ভাড়া মারার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারি বিহীন ভ্যানটি পাওয়া গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে ডাইরী পাওয়ার পর থেকে নিখোঁজ স্কুল ছাত্র ভ্যানচালক সাব্বিরের খোঁজে পুলিশ তৎপর রয়েছে।

Tag
আরও খবর