নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভোটারদের দারে দারে অবিরাম ছুটে চলেছেন চেয়ারম্যান প্রার্থী ময়না

ভোটারদের দারে দারে অবিরাম ছুটে চলেছেন চেয়ারম্যান প্রার্থী ময়না



আসন্ন ৮মে রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং উপজেলা যুবলীগের সভাপতি, আদর্শিক নেতৃত্ব, কর্মী-জনবান্ধব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন, তরুণ, মেধাবী, জননন্দিত নেতা লুৎফর হায়দার রশীদ ময়না ভোটারদের দারে দারে অবিরাম ছুটে চলেছেন তার প্রতীকে ভোট প্রার্থণা করে। 


এতে করে তার প্রচার-প্রচারণা ও গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে। তিনি বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করে প্রতিদিন উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পথসভা, কর্মীসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন।


জানা গেছে, প্রতিদিন তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে তার প্রতীক কাপ পিরিচ মার্কায় ভোট প্রার্থণা করছেন লুৎফর হায়দার রশীদ ময়না। এসময় তার সাথে উপজেলা এবং পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত থাকছেন। 


লুৎফর হায়দার রশীদ ময়নার বক্তব্যের শুরুতেই উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অজান্তেই তার বা তার সংগঠনের কারো আচরণে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকেন তাহলে তাদের পক্ষ থেকে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি অপনাদেরই এলাকার সন্তান আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করে জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিনিধি এমপি ফারুক চৌধূরীর হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন বুঝে নিবেন। তিনি বলেন, রাজনীতি থেকে তিনি কিছু নিতে আসেননি রাজনীতির মাধ্যমে উপজেলার মানুষকে কিছু দিতে এসেছেন। 


তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে নৌকা বিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে প্রমাণ করতে হবে অতীতে আওয়ামী লীগের বাইরে গিয়ে রাজনীতি করে কেউ সফল হতে পারেনি, বর্তমানেও হয়নি ভবিষ্যতেও হবে না। এদিকে চেয়ারম্যান প্রার্থী লুৎফর হায়দার রশীদ ময়নার গণসংযোগে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের স্বঃঃস্ফুর্ত অংশগ্রহণ থাকছে চোখে পড়ার মতো।

Tag
আরও খবর