নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীর ২ শীর্ষ মাদক ব্যবসায়ী হিরোইন সহ পাবনায় আটক

রাজশাহী জেলার গোদাগাড়ীর ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে পাবনায় হেরোইনসহ আটক করেছে র‌্যাব। ববিবার রাত ৮টা ৫০ মিনিটের সময় পাবনা সদর থানাধীন সাধুপাড়া চাঁদা খাঁর বাঁশ তলার মোড় দুর্নীতি দমন কমিশন অফিসের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের আটক করেন।

আটককৃতরা হলেন গোদাগাড়ী উপজেলার দাঁত ঝিকড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মো. মামুনার রশিদ ফিটু কদম (৪২) ও সাগুয়ান এলাকার শীষ মোহাম্মদ শিশু পার এর ছেলে মো. শামসুল আলম (৪৩)। সম্পর্কে তারা মামা ভাগ্নে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন সাধুপাড়া চাঁদা খাঁর বাঁশ তলার মোড়স্হ দুর্নীতি দমন কমিশন অফিসের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের মাদকসহ গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে ২১২ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন, মাদক বহনের কাজে ব্যবহৃত খড় বোঝাই ১টি ট্রলি , ২টি মোবাইল, ৪টি সিমকার্ড, নগদ ৭২০ টাকা উদ্ধার করে।

আটককৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দীর্ঘদিনের পরিচালিত এই মাদক ব্যবসার সত্যতা স্বীকার করেছেন। তারা বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজেদের হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকি।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর