নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে ধান ক্ষেত থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গড়গড়িয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এই তরুণী হত্যাকাণ্ডের শিকার বলে পুলিশ ধারণা করছে।

নিহত তরুণীর নাম সাহেরা খাতুন (২০)। তিনি গোদাগাড়ীর চাতরা গ্রামের দানেস আলীর মেয়ে। সাহেরার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী তানোর উপজেলার সরনজাই মির্জাপুর গ্রামে। স্বামী ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তাই সাহেরা বাবার বাড়িতেই থাকতেন। এই বাড়ি থেকেই গত বুধবার নিখোঁজ হয়েছিলেন সাহেরা। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধান ক্ষেতে অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশে পচন ধরেছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা ধান ক্ষেতে এই তরুণীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ দেখতে পান। ধান ক্ষেতের পাশে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল নিহত তরুণীর পোশাক।

ওসি আরো জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুই-তিন দিন আগে সাহেরাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারা তদন্ত শুরু করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ  পুলিশ কর্মকর্তা। 


Tag
আরও খবর