নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহীতে ৩০ লক্ষ টাকার ভারতীয় শাড়ীসহ ৬ জনকে আটক করেছে বিজিবি

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আসা ৩০ লক্ষ টাকার ভারতীয় শাড়ী, একটি মাইক্রো বাসসহ ৬ জনকে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করে। 

আটক কৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লসমনপুর এলাকার মোঃ মামলত আলীর ছেলে মোঃ আলী হাসান (২৬), একই থানার হাদিনগর এলাকার মৃত বরশেদ আলীর ছেলে মোঃ মোখলেছুর রহমান (৩৫), পাবনা জেলার ইশ্বরদী থানা সদরের মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ মহসিন আলী (৪২), একই থানার পিয়ারাখালী এলাকার মোঃ দুলালের স্ত্রী মোছাঃ নূরজাহান খাতুন (৪৫), মৃত রবি শেখের মেয়ে মোছাঃ সীমা খাতুন (৪০) ও মৃত সৈয়দ আলীর মেয়ে মোছাঃ শাহিনু খাতুন (৪২)।

বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর এ্যাডজুটেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে ০৫ জনের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা চৌরাস্তা হতে ২০০ গজ পশ্চিমে মেইন রাস্তার উপর একটি মাইক্রো বাস আটক করা হয়। আটককৃত মাইক্রো বাস হতে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ৬ শ’ ৩০ টি বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ী উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লক্ষ টাকা। টহল দল উক্ত পাচারের সাথে সম্পৃক্ত ০৬ (ছয়) জন আসামী আটক করে।

গাড়ী ও আসামীসহ উদ্ধারকৃত মালামল কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর