নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘায় চাচার ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজার মৃত্যু

রাজশাহীর বাঘায় চাচা আবদুর রশিদের ছুরিকাঘাতে তার ভাতিজা শহিদ হোসেন (২০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) আড়ানী পৌর বাজারের তেতুলতলায় প্রকাশ্য দিবালোকে ছরিকাঘাত করা হয়েছিল।


জানা যায়, উপজেলার আড়ানী দিয়াড়পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শহিদ হোসেন ১৭ সেপ্টেম্বর নিজস্ব ভ্যানে করে যাত্রী নিয়ে আড়ানীর হাটে আসছিলেন। ভ্যান নিয়ে আড়ানী বাজারের তেতুলতলা পৌঁছলে আপন ছোট চাচা চকসিংগা গ্রামের আজাহার হোসেনের ছেলে আবদুর রশিদ পূর্ব শত্রুতার জের ধরে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। 

এ সময় চাচা আবদুর রশিদকে স্থানীয়রা আটক করে আড়ানী ঈদগাহ মাঠে ঘরের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে সে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছে।


বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, চাচা আবদুর রশিদের ছুরিকাঘাতে তার ভাতিজা শহিদ হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আসামীর বিরুদ্ধে আগের যে অভিযোগটি ছিল, এই অভিযোগের সাথে হত্যা মামলার ধারাটি যোগ করা হবে। তবে ওই দিনই ঘটনাস্থল থেকে আবদুর রশিদকে আটক করে জেল হাজতে প্ররণ করা হয়। 


Tag
আরও খবর