নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুন্ডুমালায় গ্রামীন রাস্তার চরম বেহাল অবস্থায় দূর্ভোগে গ্রামবাসী

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার হাসনাপাড়া গ্রামের একমাত্র রাস্তার চরম বেহাল অবস্হা হয়ে পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই গাড়ী তো দুরে থাক পায়ে হেটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। বিগত নয় দশ বছর ধরে রাস্তাটির এমন করুন অবস্হা হয়ে থাকলেও কোন নজর নেই মেয়র বা পৌর কর্তৃপক্ষের। যার কারনে ওই গ্রামের জনসাধারণ চরম দূর্ভোগে পড়েছেন। অথচ উপজেলার গ্রামীণ রাস্তাগুলো চকচক করলেও পৌর এলাকার প্রায় গ্রামের রাস্তার এমন করুন অবস্হার সৃষ্টি হয়ে আছে। তবে আশার কথা রাস্তাটি পুনরায় সলিং কাজের টেন্ডার হয়েছে। কিন্তু নয় দশ বছর আগে সলিং করা হয়েছিল। ফলে কার্পেটিং রাস্তার দাবি তুলেছেন গ্রামবাসী।
সরেজমিনে দেখা যায়, মুন্ডুমালা পৌর এলাকার হাসনাপাড়া গোরস্হান থেকে দিঘিপাড়া পর্যন্ত মাটির রাস্তাটি সলিং করা হয় নয় দশ বছর আগে। তারপর থেকে রাস্তাটির দিকে কোন নজর দেন নি পৌর কর্তৃপক্ষ। গ্রামে যাওয়ার পর বৃষ্টি হয়। কোনভাবেই বাইক চালিয়ে আসা যায় নি। এমনকি ঠেলেও কষ্ট করে অনেকের সহযোগিতায় মুল রাস্তায় আসা যায়। গোরস্থানে লাশ নিয়ে যেতে পোহাতে হয় চরম দুর্ভোগ।   অনেক মুরুব্বিরা মসজিদে যাচ্ছেন খালি পায়ে টিপেটিপে। কারন পানি হলেই মারাত্মক পিচ্ছিল হয়ে পড়ে। বেশকিছু মুরুব্বিররা জানান, আমরা পৌরসভার নাগরিক বলতে লজ্জা লাগে। রাস্তার প্রায় জায়গায় সলিং করা ইট উঠে ভয়ানক গর্ত হয়ে আছে অসংখ্য জায়গায়।আমরা কৃষক ফসল তুলতে পারি না, অন্য রাস্তা, নচেৎ অধিক খরচ দিতে হয়। আবার কাউকে জরুরী ভাবে মেডিকেলে নিতে হলে কোন গাড়ী আসে না। অনেককে রাস্তায় মরতে হয়েছে।
কথা হয় ওই গ্রামের চাকুরী জীবি রানার সাথে তিনি জানান, গ্রামের লোকজন একাধিকবার মেয়রকে বলেছে, কিন্তু কোন গুরুত্ব নাই। আমি বৃহস্পতিবার রাতে বাড়িতে আসি।কিন্তু বাইক মোড়ের উপরে রেখে বাড়িতে আসতে হয়েছে। দ্বীতিয় শ্রেণীর পৌরসভার রাস্তার করুন অবস্হা হলে ভাগ্যের চাকা বদল হয়েছে পৌর কর্তৃপক্ষের।
মেয়র সাইদুর রহমান জানান, রাস্তাটি পুনরায় সলিং করার জন্য টেন্ডার দেওয়া হয়েছে, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।
Tag
আরও খবর