নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীতে ৯৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

রাজবাড়ীতে ৯৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

 রাজবাড়ীতে ৯৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ঢাকা-খুলনা মহাসড়কে চেক পোস্ট বসিয়ে ৯৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড সংলগ্ন মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ পৌর শহর ৪ নং ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩২), ১ নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকার ওসমান গনি মণ্ডলের ছেলে ইনজামুল হাসান ওরফে রনি (২২) ও ফরিদপুর কোতোয়ালি থানার রঘুনন্দপুর গ্রামের ওমর শেখের ছেলে মো. আশিক শেখ (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে এস আই সোহানুর রহমান এবং তার সহযোগী টিম দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ঝন্টু সাহার নিকট থেকে ৫৫ পুরিয়া, ইনজামুল হাসান ওরফে রনির নিকট থেকে ২০ পুরিয়া ও মো. আশিক শেখের কাছ থেকে ২০ পুরিয়াসহ মোট ৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। এছাড়াও দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আরও খবর