নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আটোয়ারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

 সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার  (০৭ মার্চ) বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসুচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও বাসভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ,পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী এবং দিনব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার ছিল অন্যতম।  কর্মসুচির নির্ধারিত সময়ে উপজেলা প্রশাসন ও পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বঙ্গন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরবর্তী প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব মোঃ রমজান আলীর সঞ্চালনায় আলোচনা  সভায় দিবসটির উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। পরে ৭ই মার্চ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  একটি নির্ভরযোগ্য সুত্র জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব উদ্যোগে স্ব-স্ব প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন।

আরও খবর