জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পঞ্চগড়ে মে দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।

১লা মে শুক্রবার সারা দেশের ন্যায় পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে ২০২৬ সালে বাংলাদেশে মে দিবসের  শ্লোগান “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মে দিবস ২০২৬ পালন করা হয়। প্রতি বছর ১লা মে বিশ্বব্যাপী ‘মে দিবস’ বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়, যার মূল উদ্দেশ্য হলো শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের ত্যাগের স্বীকৃতি এবং ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি আদায়ের সংগ্রামকে স্মরণ করা। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যে আত্মত্যাগ করেছিলেন, এই দিনটি তারই প্রতীক।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১ মে) সকাল দশটায প়ঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মে দিবস পালন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বুড়াবুড়ি কুলি শ্রমিক ইউনিয়ন, অটো চালক সমিতি ও অটো ভ্যান চালক সমিতির যৌথ উদ্যোগে।

৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তারেক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মোঃ শাহাদাত হোসেন রঞ্জু, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তেঁতুলিয়া এবং তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেঁতুলিয়ার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম শাহীন।

সভায় শ্রমিকদের জীবন মান উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে বিশদ আলোচনা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বুড়াবুড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নজমুল হক নজি এর দ্বারা পরিচালিত উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর