নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আটোয়ারীতে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

পাঠ্যপুস্তক বিতরণ

 সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও প্রতিবারের ন্যায় এবারও উৎসব মুখর পরিবেশে ২০২৩ইং শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব দিবস পালিত হয়েছে।

বছরের প্রথম দিন রবিবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে পাঠ্যপুস্তক দিবস উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর আলম হালিম এর সভাপতিত্বে এবং জরিফ হাসান চৌধুরী সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। পৃথক পৃথকভাবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস ও প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রেজা আল মামুন।

আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে অতিথিগণ বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন। পরে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এখানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শরমিন পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কমলেশ চন্দ্র ঘোষ প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী গণ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বিনামূল্যে বই তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

আরও খবর