নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন

পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ ও উদ্বোধনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তা এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার শুভ উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। পরে উপজেলা আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম শহীদ'র সঞ্চালনায় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম'র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শামসুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মিলবন্ধন তৈরীতে কাজ করছে সরকার। উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান - এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে মেলা প্রদর্শিত হচ্ছে। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক - শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং স্টলে প্রেজেন্টেশন প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরও খবর