নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আটোয়ারীতে উত্তাপ্ত ছাই থেকে আগুনে পুড়ে ৩টি পরিবার নিঃস্ব

 পঞ্চগড়ের আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি পরিবারের ৭টি বসতঘর, ৩টি গোয়ালঘর ও ২টি রান্নাঘর পুড়ে অনন্ত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (০১মে) দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর হেমমনি এলাকার মঈনুদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই বাড়ির মঈনুদ্দীনের শোয়ার ঘরের পাশে আবর্জনার স্তূপ ফেলা উত্তাপ্ত ছাই থেকে আগুনের সূত্রপাত ঘটে। আবর্জনার স্তূপ থেকে সৃষ্ট আগুন প্রথমে মঈনুদ্দীনের ঘরে আগুন লাগে, তারপর বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে হামিরুল ও বাবুল এর ৭টি বসতঘরসহ মোট ১১টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে আটোয়ারী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই আগুনে তাদের ঘরে থাকা  নগদ অর্থ, চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়ে যায় এবং একটি গরু আগুনে ঝলসে যায়।

আটোয়ারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Tag
আরও খবর