" এসো মিলি প্রাণের বন্ধনে " এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায়
" উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুল হাসান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকিউল ইসলাম " দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন " উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অসীম রায় " দল।
অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুল হাসান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে চ্যাপিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১৪৯ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
১৫০ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
২০৫ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
২৩৫ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
২৪৪ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
৩২১ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫২৯ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৫৩০ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে