নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আটোয়ারীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের  মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কেক কাটা হয়।

দুপুরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামু।

যুগ্ম আহ্বায়ক সেলিম মোর্শেদ মানিক এবং অ্যাডঃ আ.ফ.ম. আহসানুল কবির ফরহাদ এদু'জনের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম প্রধান, ফজলুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামিলুর রেজা মানিক, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা মহিলা লীগের সভাপতি সিদ্দিকা বেগম, যুব মহিলা লীগের সভাপতি রাহেলা বেগম প্রমুখ।

এছাড়া সংগঠনটির নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর