সুধারাম মডেল থানা পুলিশের অভিযানে আলোচিত রুহুল আমিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল ) নোয়াখালী জেলা পুলিশ সুপার এসপি মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ত্রিদীপ বড়ুয়া, এএসআই(নিঃ) মোঃ শাহরিয়ার সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার দিবাগত মধ্য রাতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল,পিতা- আবদুল হক প্রঃ মিরা ছৈয়াল, সাং- ধর্মপুর, থানা- সুধারাম, জেলা-নোয়াখালী।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম জানান,ধৃত আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে