নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভুয়া ওই ডাক্তারের নাম আব্দুর রহমান (২৪)। তিনি উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের আইছপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১ ঘটিকায় উপজেলার আমিশা ইউনিয়নের ঈদগাঁ আমিন বাজারে সনদ ব্যতীত ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির ডাক্তারি সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগে উপজেলার ঈদগাঁ আমিন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় অভিযোগের সত্যতা পেয়ে আব্দুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে ভব্যিষতের জন্য সতর্ক করা হয়।
১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে