নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালীতে ইফতার সামগ্রীতে নিষিদ্ধ কাপড়ের রং ব্যবহার করায় জরিমানা আদায়


নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ইফতার সামগ্রীতে নিষিদ্ধ কাপড়ের রং ব্যবহার করায় এবং ইফতার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না করার জন্য  সতর্কও করা হয়েছে।


শনিবার (০১ এপ্রিল) দুপুরে জেলার বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ডিবি রোডের আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।

কাওছার মিয়া বলেন, রমজানের শুরু থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ জেলার চৌমুহনীতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরী ও চিকেন চপ, চিকেন টিক্কা ও আলুর চপে নিষিদ্ধ কাপড়ের রং ব্যবহার করায় আজমীর হোটেল এন্ড রেস্টুরেন্টকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।


এসময় ভোক্তা অধিকারের কর্মকর্তারা ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি দল উপস্থিত ছিলেন।

আরও খবর