নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বেগমগঞ্জে ১১ পাসপোর্ট দালাল গ্রেফতার


নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় প্রতারক পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের থেকে নগদ ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট, ২০৪ টি পাসপোর্ট ডেলিভারী রিসিট উদ্ধার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য মো. সিরাজ উদ্দিন (৪৫) আসাদুজ্জামান (৩৫) মো.আব্দুর রহিম (৫২) মো.মোসলেহ উদ্দিন (৪৫) মো.জুয়েল রানা (২৭) মাঈন উদ্দিন (৪২) মো. মহিন উদ্দিন (৩৭) মো.হারুন-অর-রশিদ (৪৫) গাজী আনোয়ার আহম্মেদ ওরপে হৃদয় (২৭) মো.মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)।  


বুধবার (২২ মার্চ) গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জেলার বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১ পাসপোর্ট দালালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা নোয়াখালী জেলার পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজসে জনসাধারণের কাছ থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়াও নোয়াখালী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় সিন্ডিকেট তৈরি করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেটের মাধ্যম ছাড়া জনসাধারণকে পাসপোর্ট করতে বিভিন্ন ধরণের বাধার সম্মূখীন হতে হয়। র‍্যাব-১১ কর্তৃক দালালচক্র বিরোধী অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। পাসপোর্ট দালালচক্রের সদস্যদের গ্রেফতারের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর