নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নোয়াখালীতে ১১৭০ টি ভূমিহীন গৃহহীনকে খতিয়ান প্রদান


বুধবার ( ২২ মার্চ ) প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নোয়াখালী জেলার ০৯ টি উপজেলার মোট ১১৭০ টি সহ সারাদেশে সর্বমোট ৩৯৩৬৫ টি ভূমিহীন গৃহহীন পরিবারের অনুকূলে একক গৃহসহ জমির কবুলিয়ত ও খতিয়ান হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।


নোয়াখালী জেলার প্রতিটি উপজেলায় গৃহহীন পরিবারগুলোর মাঝে আজ দেখা গেছে আনন্দের বন্যা। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। এসময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলাসমূহের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) বৃন্দ, উপজেলা চেয়ারম্যানগণ, অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সদর উপজেলার কবুলিয়াত ও খতিয়ান হস্তান্তর অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হন এবং আগত উপকারভোগী ও অতিথিবৃন্দের উদ্দেশ্যে মূল্যবান বক্তৃতা প্রদান করেন।  


এসময় উপকারভোগীদের কাছ থেকে তাদের অনুভূতির কথা শ্রবণ করেন এবং কর্মকর্তাদের তদসংশ্লিষ্ট নির্দেশনা প্রদান করেন।

আরও খবর