নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে ১১৭০ গৃহহীন পরিবার পাচ্ছে জমি ও ঘর


নোয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আরও ১ হাজার ১৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের তৃতীয় ধাপে ও চতুর্থ পর্যায়ের কিছু অংশে সরকারি খাস জমিতে এসব গৃহনির্মানের কাজ শেষ হয়েছে।


সোমবার (২০ মার্চ ) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।


জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, মেঘনা নদী বিধৌত ঐতিহ্যবাহী প্রাচীন জেলা নোয়াখালী-কে ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের তৃতীয় ধাপে ১ হাজার ১৫০ ও চতুর্থ পর্যায়ের ২০ টি সহ নোয়াখালী জেলার ৯ উপজেলায় মোট ১ হাজার ১৭০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে একক গৃহ বরাদ্দ করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।


তিনি আরও বলেন, নোয়াখালী জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা প্রাথমিকভাবে ৬ হাজার ৩৯৭ টি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫২৭ টি পরিবারকে ইতোমধ্যে জমি সহ ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সারথী হিসেবে কাজ করে যাচ্ছি।


প্রসঙ্গত, আগামী ২২ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ৩৯ হাজার ৩৬৫ টি পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

আরও খবর