নোয়াখালীর সেনবাগে ভাংচুর, বিস্ফোরক মামলায় এক ও নারী নির্যাতন মামলায় একজন সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো: মাহফুজ (৪৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কবির হোসেন (৪৮),কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ মার্চ ) দুপুরে গ্রেফতারকৃত আসামীদেরকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর ও কবির হোসেন (৪৮),কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, গ্রেফতারকৃত মো: মাহফুজের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে ও কবির হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে। উক্ত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে