নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ তিনজনকে অপহরণের ঘটনায় মমিনুল হক মাসুদ (৩৪) নামে একজন অপহরণকারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত ৩ জনকেও উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে রামপুর ইউনিয়নের তজু কোম্পানীর প্রজেক্ট এলাকা থেকে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারী মাসুদকে গ্রেফতার করা হয়।


সোমবার (১৩ ফেব্রুয়ারী )  বিকেলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


উদ্ধারকৃত অপহৃতরা হলো, উপজেলার রামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আকরাম উদ্দিন রাজ্জাকের বাড়ীর মৃত মজিবুল হকের ছেলে ব্যবসায়ী মাহফুজ আলম (৫৩), চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইদ্রিছ স্বর্ণাকার বাড়ির মৃত নুর আলম স্বর্ণাকারের ছেলে আবদুল হক হারুন (৫৫) ও তার ছেলে ইসমাইল হোসেন রিপন (৩৩)।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ রাতে ব্যবসায়ী মাহফুজ আলম তার পরিচালিত অটোরিকশা গ্যারেজটি বন্ধ করে অন্য দু’জনসহ সিএনজি অটোরিকসা করে বাড়ি যাচ্ছিল। এসময় সিএনজি অটোরিক্সাটি চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার এলাকা গেলে তাদেরকে জিম্মি করে ফারুক ইসলাম লাভলু (২৭) ও ইসমাইল হোসেন মিরণের (৩৪) নেতৃত্বে কয়েকজন অপহরণকারীরা তুলে নিয়ে যায়। এরপর অপহৃত মাহফুজ আলমের শ্যালক শামীমকে মুঠোফোনে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।


এঘটনায় মাহফুজ আলমের স্ত্রী মনোয়ারা বেগম কোম্পানীগঞ্জ থানায় রোববার লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রামপুর ইউনিয়নের তজু কোম্পানীর প্রজেক্ট এলাকা অভিযান চালিয়ে ব্যবসায়ী মাহফুজ আলম, আবদুল হক হারুন ও ইসমাইল হোসেন রিপনকে উদ্ধার করে। এসময় অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও অপহরণকারী চক্রের মমিনুল হক মাসুদকে পুলিশ গ্রেফতার করে।


কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:  সাদেকুর রহমান জানান, অপহরণের বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। পালিয়ে যাওয়া অপহরণকারীদের গ্রেফতারের অভিয়ান অব্যাহত রয়েছে।


আরও খবর