নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালীতে গলা কেটে হত্যার আসামি গ্রেফতার।

নোয়াখালীতে গলা কেটে হত্যার আসামি গ্রেফতার।



নোয়াখালীতে গলা কেটে হত্যার আসামি গ্রেফতার। 


বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালী 


নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালক মো: আব্দুল হাকিমকে (৩৫) গলা কেটে হত্যার ঘটনার সেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।


৩ মার্চ শুক্রবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার মো: কামাল ওরফে কামাল ডাকাত (৩৮) উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের সিরাজের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ আরো বলেন সিএনজি চালক হাকিম হত্যার প্রাপ্ত তথ্যমতে কামাল ডাকাত ওই মামলার সন্দিগ্ধ আসামি। তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রবিবার উপজেলার পূর্ব চরমটুয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেতে সিএনজিচালক আব্দুল হাকিমকে গলা কেটে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ টার দিকে স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেয়া গর্তের সন্ধান পায়। পরে গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টায়  ওই সিএনজিচালকের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত হাকিম উপজেলার আন্ডারচর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো: ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে।

আরও খবর