নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালীতে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমে অস্ত্রসহ গ্রেফতার ৫


নোয়াখালীর সদর উপজেলায় ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নেওয়ার সময় মানিক (৩০), ইসমাইল (২৮), রুবেল (২৬), নাজমুল (১৮) ও রোবেল হোসেন রবিন (২৪) নামের পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, একটি এলজি, একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি রামদা, একটি ছুরি, দুটি লোহা-স্টিলের পাত ও একটি প্রাইভেটকার।


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী ) দুপুরে অস্ত্রসহ ৫জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম পিপিএম (বার)। 


এর আগে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক পৃথক স্থানে এ অভিযান চালায় পুলিশ।


গ্রেফতারকৃতরা হলো—কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার ধামতি এলাকার মোশারফ হোসেনের ছেলে মানিক, চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়ার ইউনুছের ছেলে ইসমাইল হোসেন, দাউদকান্দি থানার বেকিনগর এলাকার বেলাল হোসেনের ছেলে রুবেল, মারুকা এলাকার জজ মিয়ার ছেলে নাজমুল ও বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কোয়ারিয়া গ্রামের আব্দুল মান্নান আজিজের ছেলে রোবেল হোসেন রবিন।


পুলিশ জানায়, সোমবার গভীর রাতে বেগমগঞ্জের আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামের দিদারুল আলমের বাড়ি এলাকায় একুশে ফেব্রুয়ারীকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য একদল অস্ত্রধারী অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ওইস্থানে অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে শীর্ষ সন্ত্রাসী সবুজের নেতৃত্বে পুলিশের ওপর গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসীরা। কোন উপায় না পেয়ে আত্মরক্ষার্থে পুলিশও চার রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে তাদের ছত্তভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে রোবেলকে একটি বন্দুক, একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে। 


এদিকে মঙ্গলবার ভোরে নোয়াখালী পৌর এলাকার চুল্লার দোকান এলাকার নাহার ভবনের পাশে একটি গাড়ি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালায় সুধারাম থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলে থাকা কয়েকজন পালিয়ে গেলেও গাড়ি এবং গাড়িতে থাকা অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করা হয়।  


পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম বলেন, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে, ডাকাতির ও সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতির ঘটনায় উভয় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বেগমগঞ্জে পুলিশের ওপর গুলির ঘটনায় অভিযুক্ত সবুজ বাহিনীর প্রধান সবুজসহ তার দলের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

আরও খবর