নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে গম চাষে ঝুঁকছে কৃষক : বাম্পার ফলনের সম্ভাবনা



স্বল্প সময় ও স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় এবার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার প্রত্যান্ত অঞ্চলে গম চাষে ঝুকে পড়েছে কৃষকমহল। কৃষকদের চাষাবাদকৃত গমের বাম্পার ফলনও সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে তাদের মুখে ফুটেছে হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে। জেলার উপজেলাসহ বেশ কিছু গ্রামাঞ্চলে ঘুরে দেখা গেছে দিগন্ত জুড়ে দুলছে গাড় সবুজের গম ক্ষেত।

সোনাইমুড়ী উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের গম চাষী ইব্রাহিম জলিল (সুজন) জানান, কৃষি বিভাগের পরামর্শ পেয়ে ৮২ শতক জমিতে গম চাষ করেছেন তিনি। ধানের চেয়ে গম চাষে  উৎপাদন খরচ অনেক কম। এজন্য আমি এ বছর গম চাষ করেছেন ফলন ভালো হইছে। এই বছর কৃষি অফিস থেকে সরকারি প্রণোদনা সার ও বীজ পেয়েছেন। নিয়মিত জমির পরিচর্যার পাশাপাশি ছত্রাক সহ নানা ধরনের রোগবালাই থেকে বাঁচতে বালাইনাশক স্পেস করেছেন। কোন প্রকৃতিক দুর্যোগ না হলে এ মৌসুমে গমের ভালো ফলন হবে তিনি আশা করছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আধুনিক পদ্ধতিতে গম চাষ উৎপাদিত ফসল সঠিক মূল্য বিক্রি করতে স্থানীয় পর্যায়ে কৃষক নতুন জাতের গমের প্রদর্শনী, সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বালাই দমনে কোয়ালিটি সমৃদ্র বালাইনাশক এবং হাইব্রিড জাতের বীজ সরবরাহ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন তারা। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তারা নিয়মিতভাবে মাঠ পরিদর্শন করছেন কৃষকের মাঝে গণসচেতের মাধ্যমে ফসল উৎপাদন উদ্বুদ্ধকরণ চলছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন,চলতি মৌসুমে ১০ হাজার  হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু চাষ হয়েছে সাড়ে আট হেক্টর জমিতে ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে স্বল্প খরচে উচ্চ ফলনশীল গম উৎপাদন ভিত্তিতে কৃষকদের সার্বিকভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও খবর