দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

আমেরিকা-বাংলাদেশ এডুকেশন ফান্ড ইনকর্পোরেশন কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান



মঙ্গলবার ( ২৪ জানুয়ারী ) নোয়াখালীতে আমেরিকা-বাংলাদেশ এডুকেশন ফান্ড  ইনকর্পোরেশন ( America - Bangladesh Education Fund Incorporation)  কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সকাল ১০ ঘটিকায় নোয়াখালীর বিআরডিবি'র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমেরিকা-বাংলাদেশ এডুকেশন ফান্ড  ইনকর্পোরেশন ( America - Bangladesh Education Fund Incorporation) এর বাংলাদেশ প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন নোয়াখালীর আব্দুল্লাহ মিয়ার হাট কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকান প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও উক্ত বৃত্তি প্রদান ফান্ডের স্বপ্নদ্রষ্টা সুলতান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকান প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মারজাহান হক, আমেরিকান প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দিলদার হোসেন আজাদ, নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী এ কে এম নেছার উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মাসুদুর রহমান, নোয়াখালীর আব্দুল্লাহ মিয়ার হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। 

এসময় প্রধান অতিথি বলেন, আমরা ২০১৮ সালে প্রথম আমেরিকা-বাংলাদেশ এডুকেশন ফান্ড  ইনকর্পোরেশন কর্তৃক বৃত্তি প্রদান করি। বিশ্ব জুড়ে করোনার প্রকোপের কারণে বৃত্তি প্রদান কার্যক্রম স্থবির হয়ে পড়ে।  নোয়াখালীর ৬টি কলেজ ( সেনবাগ সরকারি কলেজ,  কানকিরহাট ডিগ্রি কলেজ, ভূলুয়া কলেজ, আবদুল্ল্যাহ মিয়ার হাট কলেজ, হাজী নূর মিয়া কলেজ, জয়নাল হাজারী কলেজ)  , ১টি মাদ্রাসা (  মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ) , ১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ) , ২টি মেডিকেল কলেজ ( খুলনা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ) এর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আমেরিকা-বাংলাদেশ এডুকেশন ফান্ড  ইনকর্পোরেশন এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে মোট ৩০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ১২০০০/= ( বার হাজার ) টাকা করে নগদে বৃত্তির টাকা অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে তুলে  দেন। 

প্রধান অতিথি আরো বলেন, আমেরিকা-বাংলাদেশ এডুকেশন ফান্ড  ইনকর্পোরেশন ( America-Bangladesh Education Fund Incorporation) এর কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় যেন আরো বড় পরিসরে বৃত্তি প্রদান অনুষ্ঠান করতে পারি,আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 
আরও খবর