দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ২ অটোরিকশা চোর আটক



নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে নূর হোসেন (২২) ও আবদুল মমিন বাবুল (৪৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত দুটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


এর আগে, বুধবার দিবাগত রাতে ঘোষকামতা গ্রামের খেজুর তলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো ঘোষকামতা গ্রামের আমির উদ্দিন ভূঁইয়া বাড়ির আবু জাহেরের ছেলে নূর হোসেন ও বারোগাঁও ইউনিয়নের রাজিবপুর গ্রামের সামছুল হকের ছেলে আবদুল মমিন বাবুল।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নাটেশ্বর ইউনিয়নের খেজুরতলা বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে স্থানীয়দের তথ্য ও সহযোগিতায় প্রথমে অটোরিকশা চালক নূর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে অটোরিকশা চুরির সাথে আবদুল মমিন বাবুল জড়িত থাকার কথা স্বীকার করে সে। তার এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল মমিন বাবুলকেও গ্রেফতার করা হয়। পরে তাদের উভয়ের দেওয়া তথ্যে সোনাইমুড়ী পৌর এলাকার বন্ধু মিশুক নামের একটি প্রতিষ্ঠান থেকে চোরাইকৃত দুটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত রিকশা দুটির বাজার মূল্য দুই লাখ টাকা।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা চুরির ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে এ এস আই শাহাদাত হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের জেলা  কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর